কাপ্তাইয়ে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাঙামাটি প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অঙ্গসংগঠন রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশ।
গত মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরের হ্যাপীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নাসির উদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে কোতোয়ালী থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
