ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী সমাবেশ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর, কাটালতলা মোড়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উত্তমপুর, পিতাম্বরপাড়া সচেতন নাগরিক সমাজের আয়োজনে এবং এই গণসচেতনতামূলক সমাবেশটি অনুষ্ঠিত হয়। ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ওয়াজউদ্দিন এর সভাপতিত্বে এবং ছাত্র অধিকার পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলার সভাপতি এস এ রায়হানের সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের বারাকাত্লুাহ, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলার প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ,এম মাজহারুল ইসলাম, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, ৬ নং মাইজবাগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হান্নান, ৬ নং মাইজবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আকরাম হোসাইন মনোয়ার, জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মাওলানা নজরুল ইসলাম জীহাদি সাহেব, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস ছালাম এবং ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রবিকুল ইসলাম রবি।