ভোলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি

ভোলায় নানা আয়োজনের মধ্যদিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ, ভোলার যৌথ আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উপকূলীয় বন বিভাগের ভোলার বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ অন্যান্যরা।
এসময় বক্তারা এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তুলতে সকলকে বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানোর আহ্বান জানান। বৃক্ষমেলায় স্থান পেয়েছে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির চারা গাছ। মেলাটি স্থানীয়দের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।
