মুন্সীগঞ্জ আদালতের সরকারি আইনজীবীদের তালিকা প্রকাশ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৭ জন সরকারি আইনজীবীর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন জাকারিয়া মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) সুমন মিয়া সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাহাঙ্গীর আলম। গত ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল ক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতিপ্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন নাসিম আখতার, মোহাম্মদ আরিফ হোসেন, আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, ইকবাল হোসেন, হাফিজুর রহমান, সুলতানা রোজিনা ইয়াসমিন, মুস্তাফিজুর রহমান ভুইয়া।

অতিরিক্ত সহকারী কৌঁসুলি হয়েছেন তানজীল রশিদ, মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, মোহাম্মদ মুনীর হোসেন। সহকারী পাবলিক প্রসিকিউটর সালমা আফরিন, শাহ আলম, ফাতেমা আক্তার, মমিনুল হক চৌধুরী, শফিকুল ইসলাম মিন্টু, নুর হোসেন, আখিঁ আক্তার, আরিফ আহম্মেদ, সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি পারভেজ আলম, নূর হোসেন বেপারী ও শাহিন আলম।