পল্লী বিদ্যুৎ সমিতির বিশেষ সভা

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ সমিতির এক বিশেষ স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান জোনাল অফিসে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিরাজদিখান জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোনয়ার মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হামিদুল ইসলাম লিংকন ও কোষাধ্যক্ষ নাছির উদ্দীন। সভায় বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা জোরদার, বিল আদায় কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সেবার গতি ও মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।