লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উন্নয়নমূলক কাজ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি সেনা জোনের উদ্যোগে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি উপজেলার গাড়িটানা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক ও উন্নয়ন কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী, ফ্যান ও আলমারি হস্তান্তর করা হয়। এ ছাড়া বিদ্যালয়ের সীমানা প্রাচীর সুরক্ষায় মাটি ভরাট কাজ সম্পন্ন করা হয়। সেনাবাহিনীর মহতি এ উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থীরা।
