জুলাই গণঅভ্যুত্থান সার্বজনীন আন্দোলন : গোলাম পরওয়ার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তরিকুল ইসলাম তারেক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যূত্থান জনগণের একটি সার্বজনীন আন্দোলন ছিল। জুলাই কোনো একক দল, ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। দেশের আপামর ছাত্র-জনতা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক, দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনে শরিক হয়েছিলেন। জুলাই গণআন্দোলনে মানুষের আকাঙ্খা ছিল সমাজ বদলাবে, নতুন বাংলাদেশ হবে। নতুন রাষ্ট কাঠামো তৈরি হবে। ছয়টি মোলিক কাঠামোর পরির্তনের জন্য সংস্কার কমিশন গঠন করা হল। ৩৩টি রাজনৈতিক দল ৭২টি বৈঠকের পর ১৬৬টি সংস্কার প্রস্তাব দিল। ৯ মাসব্যাপী ৭২টি বৈঠকে ৮৪টি বিষয়ে সংস্কারের ব্যাপারে একমত হল। সংসদ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হল। রাষ্ট্রপতির আদেশে সংসদ নির্বাচন এবং গণভোট হল। অথচ সরকারি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন না। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলছে, এরমধ্যে শুভঙ্করের ফাঁকি লুকিয়ে রয়েছে। নোট অব ডিসেন্টের সংস্কারগুলো বাদ দিয়ে বিএনপি অন্য সংস্কার মানতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শুক্রবার বিকালে ১১ দলীয় ঐক্যের আয়োজনে যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
২০২৪ গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে ‘২০২৪ এর গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। মিয়া গোলাম পরওয়ার আর বলেন, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে। সর্বমন্ত্রী সংবিধানের দোহায় দিয়ে বলেন গণভোট সংবিধানে নেই।
