সেলাই প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর শঠিবাড়ীতে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএসের নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএসের উপ-পরিচালক (এমএফপি) জোবায়ের সিদ্দিক। সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী অ্যাসোসিয়েশনগুলোর সদস্যদের পরিবারের সদস্যদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুইটি ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। বিজিএসের সেডিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার (আইবি) তপতী রানী দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মিলন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিএসের প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মোস্তাফিজুর রহমান, প্রোগ্রাম অফিসার (আইবি) সুরুজ মিয়া, সহকারী হিসাবরক্ষক শেখর মিত্র বড়ুয়া, এসডব্লিউ আনিছুর রহমান, নুর আলম এবং প্রশিক্ষক সুইটি আক্তারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
