সাত কেজি স্বর্ণের বারসহ আটক এক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মদনা- পারকৃষ্টপুর ইউনিয়নের পারকৃষ্টপুর সীমান্তবর্তী এলাকা থেকে ৬ কেজি ৯ শ’ ৬৮ গ্রাম স্বর্ণের বা সহ রবিউল ইসলাম ওরফে বাবু (৩৬) কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত রবিউল ইসলাম উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের আহমদ আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে চুয়াডাঙ্গাস্ত -৬ ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দর্শনা সীমান্তে পারকৃষ্টপুর সীমান্তের ৭৮ নম্বর মেইন পিলারের অদূরে অবস্থান নেয়। এই সময় সীমান্তগামী এক ব্যক্তি মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাকে গতিরোধ করে। এরপর মোটরসাইকেল সহ টাকা আটক করে। তার দেহ তল্লাশি করে ৩৯ টি ছোট বড় স্বর্ণের বার উদ্ধার করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গাস্ত -৬ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রবিউল ইসলাম স্বর্ণগুলো ভারতে পাচারের কথা স্বীকার করেছেন। তিনি আরও জনান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ তাকে দর্শন থানায় হস্তান্ত করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরা চালান ও পাচার রোধে বিজিবি এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।