হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য নায়াব ইউসুফ
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ গতকাল রোববার (২ আগস্ট) দুপুরে ফরিদপুরের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা নিয়ে মতামত শোনেন এবং কোনো ধরনের সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা। হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে চৌধুরী নায়াব ইউসুফ চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং হাসপাতালের ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সেবামুখী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
