ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মতিন বিশ্বাস নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গত সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কসবামাজাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাংশা থানার এসআই (নিরস্ত্র) মো. শামীম হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে কসবামাজাইল বাজার এলাকার একটি মুদি দোকানের সামনে মতিন বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০৪টি কমলা রঙের ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার মতিন বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মৃত জর্জ আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে।