পীরগঞ্জে খাদ্য সহায়তা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে টানা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার মদনখালী ইউনিয়নের পাচ মাথা নামক স্থানে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক মাহমুদুল হাসান, সরোয়ার জাহান, বখতিয়ার রহমান, করিম সরকার, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক শাজাহান আলী প্রমুখ।
