১২৬ নারী পেলেন সেলাই মেশিন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় দুঃস্থ ও অসচ্ছল পরিবারের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রব্বানী সরদার। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরনবী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।
