সোনাগাজীতে বিট পুলিশিং সভা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সোনাগাজী সদর ইউনিয়নের মনগাজীতে বিট পুলিশিং এর আয়োজনে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি, ও অন্যান্য অপরাদমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে বিট পুলিশিং সভা মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে যুবদল নেতা সুমন ফরায়েজীর সঞ্চালনায় গতকাল মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা ও মনগাজী বাজার বণিক সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী মডেল থানার ওসি আবুল হাশিম।