সাংবাদিক এসএম হাবিবের স্ত্রীর মৃত্যুতে এমইউজে’র শোক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
খুলনা ব্যুরো
খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এসএম হাবিবের স্ত্রীর মৃত্যুতে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) নেতারা শোক প্রকাশ করেছেন। এমইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, এক যুক্ত বিবৃতিতে এস এম হাবিবের স্ত্রী ইন্তেকালের গভীর শোক প্রকাশ এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।
