সারা দেশে জুলাই শহিদ ও আহতদের স্মরণ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে দেশবাসী। গত বুধবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়।

কুষ্টিয়া : জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাই যোদ্ধারাসহ অন্যরা। এ সময় জুলাই শহিদদের জন্য দোয়া করা হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহিদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ রাজনৈতিক প্রতিনিধি এবং সুধীজনরা অংশ নেন। এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালনে ক্যাম্পাসে র‍্যালি বের হয়। পরে সকাল ১১টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

রংপুর : রংপুরে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গত বুধবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন করে দেশ গড়ার প্রত্যয় অর্জন করেছে। সেই প্রত্যয় বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।

রাজবাড়ী : জেলা শহরের শ্রীপুরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। পরে পুলিশ প্রশাসন, জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা, বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই আন্দোলনে নিহত শহিদদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যও দোয়া করা হয়। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং সুধীজন অংশগ্রহণ করেন।

রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক হারুন অর রশিদ। প্রধান বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোলায়মান। বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদের জেলা অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, প্রবীণ রাজনীতিবিদ পেয়ার আহমেদ খান, এনসিপি নেতা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম এবং সঞ্চালনা করেন নাগরিক পরিষদ নেতা মোহাম্মদ রকিব হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শোকসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক অনন্য প্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্য বিরাজ করছে। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এটা কখনো কাম্য নয়। পার্বত্য চট্টগ্রামে সকল জাতি গোষ্ঠীর মাঝে সম অধিকার নিশ্চিত করা গেলে জুলাই আন্দোলনের সফলতা আসবে। এ সময় জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুর : গত বুধবার সকালে শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিভিল সার্জনের কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা কারাগার, নির্বাচন অফিস, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় যুবশক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, দুর্নীতি দমন কমিশন, মৎস্য অধিদপ্তর, শিল্পকলা একাডেমি, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, প্রাণিসম্পদ দপ্তর, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি, বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকেও পৃথকভাবে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীর নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : ফুলেল শ্রদ্ধাঞ্জলি, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শরীফা হক। এর পর পুলিশ সুপার সুপার মুহম্মদ শামসুল আলম সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শহিদ মারুফের মা মর্জিনা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ফাতেমা রহমান বীথি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই আন্দোলনে হত্যাকারীদের বিচার নিশ্চিতের পাশাপাশি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া : জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ও এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা, সংবর্ধনা ও স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে পৌর মার্কেটে সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, জেলা সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, খেলাফত মজলিশের মাওলানা মুহসিনুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এবং জেলা এনসিপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ। এছাড়া জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্য, আহত আন্দোলনকারী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলার বিভিন্ন স্তরের মানুষ ও নেতারা উপস্থিত হয়ে জুলাই গনঅভ্যুত্থান আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের শুরুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মুসা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শিশু একাডেমি মিলনায়তনে ২০২৪-এ জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি বলেন, ২০২৪-এ জুলাই গনঅভ্যুত্থান ছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সরকার পতনের আন্দোলন। ওই আন্দোলনে আমরা সফল হয়েছি। যার ফলে আজ আমরা সুষ্ঠু নির্বাচন ও জনগণের অংশগ্রহণমূলক ভোট অধিকার প্রয়োগে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে। দেশের মানুষ এর সুফল ভোগ করতে পারছেন। তিনি জুলাই গনঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আগামীতে গণতান্ত্রিক চেতনা রক্ষার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। সভায় পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান ও জেলা বিএনপি সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।

বগুড়া : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ ভর্তি উপলক্ষ্যে বগুড়ায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জুলাই স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা দোয়া মাহফিল। গত বুধবার সকাল সাড়ে নয়টায় বগুড়া ৩৬ জুলাই স্মৃতিসৌধে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন জেলা পরিষদ বগুড়া পুলিশ বিভাগ, বগুড়া প্রেসক্লাব সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া জেলা আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবেদনা জানানো হয়। বিকালে শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপির আলোচনা সভা ও শহীদ খোকন পার্কে জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির জেলা প্রশাসক তৌফিকুর রহমান পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। এছাড়া বাদ জোহর শহিদদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা শহিদ হাসান চত্বরের পাশে জুলাই শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষ্যে জেলাজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গত বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার এবং পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহিদদের স্মরণে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল দল শহিদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে। প্রশাসন ও পুলিশের পর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি, জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা এবং সাধারণ ছাত্র-জনতাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের বীরত্বকে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধা নিবেদন পর্বের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ মানুষ এ সময় জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ ও জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। এর পরপরই একে একে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা বিএনপি, জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি এবং সাধারণ ছাত্র-জনতা। পুষ্পস্তবক অর্পণকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল সদস্য ও বিএনসিসি ক্যাডেটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও উপস্থিত ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, সাতক্ষীরা দিনব্যাপী বিস্তৃত কর্মসূচির আয়োজন করেছে।

নরসিংদী : গত বুধবার সকালে পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হোপ সংস্থার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে হোপের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক আবু কাওসার। স্বাগত বক্তব্য দেন হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, হোপ কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম এবং উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

উখিয়া (কক্সবাজার) : উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেসান উল্লাহ সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা খাদ্য গুদামের ওসি-এলএসডি নাঈম ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীস সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি নতুন প্রজন্মকে এ ইতিহাস জানার এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দুর্গাপুর (রাজশাহী) : গত বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে ও অ্যাকাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, দুর্গাপুর স্বাস্থ্য প.প. ককর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আ. কাদীর। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, বীর জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

চারঘাট (রাজশাহী) : দিবসটি উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, চারঘাট মডেল থানার (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ। প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। জুলাইয়ের শহিদদের স্বপ্ন ও আন্দোলনকারীদের ত্যাগের মূল্যায়ন করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ সহ স্থানীয় জনপ্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): জুলাই গণঅভ?্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য অধ?্যাপক আনোয়ারুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলা উদ্দিন মন্ডল, সদস?্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির অধ?্যাপক আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, ছাত্রদলের উপজেলা সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাইদুল হোসাইন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা নাহিদ হাসান প্রিন্স বক্তব্য রাখেন।

দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের জন্য উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন- দেবহাটা থানার ওসি (তদন্ত) রেজাউল করিম, দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ, সখিপুর সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাও. অলিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, দেবহাটার শহিদ আসিফের পিতা মাহমুদ আলী, দেবহাটা উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, জুলাইয়ে আহত ও নিহত পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভায় জুলাইয়ে চেতনাকে ধারণ করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের আত্মত্যাগের কথা জাতি কখনো ভুলবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। একই সঙ্গে তিনি জুলাই বিপ্লবের মূল প্রেরণা ও মহানায়ক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকা স্মরণ করে বলেন, জুলাই আন্দোলনে মূল নেতৃত্ব ও দিকনির্দেশনা এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে। এখন আন্দোলনের সুফল দেখে অনেক গুপ্ত দল নানা মুখরোচক কথা বলছে। গত বুধবার দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শহিদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি ও আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল প্রকার সুযোগ-সুবিধার পাশাপাশি জুলাই বিপ্লবে শহিদ হওয়া পরিবার এবং গুরুতর আহত যোদ্ধাদের জন্য গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে রাজধানীর মিরপুরে ১৫টি আধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ শেষে এসব ভবনে শহিদ ও আহত পরিবারগুলোকে বিনামূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিরা, জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকটে ও স্বৈরাচারবিরোধী সংগ্রামে পিরোজপুর ও ভাণ্ডারিয়ার মানুষের অবদান অপরিসীম। তিনি সরকারের নেওয়া উন্নয়নমূলক পদক্ষেপ ও জুলাই যোদ্ধাদের কল্যাণে ঘোষিত পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভা কক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউছার আলম সরকার প্রমুখ।

কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুবদল নেতা অধ্যাপক সাইফুল ইসলাম, জুলাই আন্দোলনের নেতা আবু হাসান, জুলাই যোদ্ধা রিয়াসাদ আলী এবং ছাত্র প্রতিনিধি আমির হামজা ও মারুফ হাসান। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে দেশের মানুষের অধিকার ও আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধসহ অনেকের মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয় এবং এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এর মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের অবসান ঘটে বলে বক্তারা মন্তব্য করেন।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। পরে জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে জুলাই শহিদদের কবর জিয়ারত করা হয়। এসব অনুষ্ঠানে শহিদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের নির্বাচিত সরকারকে যারা কথায় কথায় পতনের কথা বলে, তারা ষড়যন্ত্রের রাজনীতিতে লিপ্ত। পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে তারা গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রাজনীতির নামে এ ধরনের আচরণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় সমাবেশ, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রবল বর্ষণের কারণে উপজেলা পরিষদের ৫০০ আসনবিশিষ্ট মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হানিফ মো. শাকের উল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, চেয়ারম্যান শফিকুর রহমান, মিজানুর রহমান, পৌর বিএনপির সুলতান মহিউদ্দিন, মনিরুজ্জামান স্বাধীন, জুলাই শহিদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী, জুলাই যোদ্ধা সৌরভ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান।