বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১২
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীনারায়ণপুর স্কুল মাঠে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক ফুটবল ম্যাচে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মদনমোহন উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর এ. মতিন দাখিল মাদ্রাসার মধ্যে একটি প্রস্তুতিমূলক ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে ২-১ গোলে পিছিয়ে পড়ায় মদন স্কুল শিক্ষকের আচারনে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মারামারির ঘটনা ঘটে। এতে শিক্ষক শিক্ষার্থী সহ ১২ জন আহত হয়েছেন। আহতদের বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত ) হাবিবুর রহমান জানান ঘটনা পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চলতি দায়িত্ব জহিরুল ইসলাম জানান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের চিকিৎসার খোঁজে খবর নেন।
