দিনাজপুরে শিক্ষা সেমিনার
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
আন-নুজুম ইসলামিক একাডেমি (মাদ্রাসা) দিনাজপুর এর উদ্যোগে শিক্ষা প্রদর্শনী, আলোচনা সভা , শিক্ষা সেমিনার ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল দুপুরে শাহ কমপ্লেক্স, বালুয়াডাঙ্গা মোড়, সদর, আন-নুজুম ইসলামিক একাডেমির আয়োজনে শিক্ষার্ক্ষীদের মাঝে পাগড়ী বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. শোয়াইবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, সহ-সভাপতি মোঃ শামীম কবির, ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মুফতি সাব্বির আহমাদ, হাজী ডেভেলপার্স লিমিটেড এর খাদেমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মহসিন আলী প্রমুখ।
পাগড়ী প্রদান ও ইসলামিক সংগীত পরিবেশন করেন মাওলানা জুবায়ের আহমাদ তাশরীফ (জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী, ইসলামিক শিল্পী ও তরুণ বক্তা)।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন-নুজুম ইসলামিক একাডেমির (মাদ্রাসা) পরিচালক মাওলানা মাহফুজুর রহমান ও উপস্থাপনা করেন একই মাদ্রাসার পরিচালক রাকিব ইসলাম।
