দুর্গাপুরে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ও দুর্গাপুরের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল শনিবার সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত হোসেন সজীবের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় দুই দলের খেলোয়াড়েরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। খেলা ঘিরে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী প্রমুখ।