নেত্রকোনায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা শহরের বড়বাজার বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সম্পন্ন্ ভাবে ক্ষয়ক্ষতি নিরুপন করা হয়নি। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডে শহরের বড় বাজার এলাকার ৫টি দোকান,তিনটি বসতঘর সহ আশপাশের কয়েকটি দোকানসহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নিকান্ডের ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও গঠন করা হয়নি তদন্ত কমিটি। এছাড়াও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমান কতো তা এখনো জানতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অগ্নকান্ডে ক্ষতিগ্রস্থদের দেখতে ঘটনাস্থল পরিদর্শণ করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক। এ সময় সাংসদ ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন সংশ্লষ্টদের এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু,পুলিশ সুপার তরিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাথমিক ভাবে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় একটি প্লাস্টিকের খেলনার দোকান থেকে। পরে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকান ও বাণিজ্যিক ভবনে। খবর পেয়ে নেত্রকোনা, ময়মনসিংহ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বারহাট্টা, পূর্বধলা ও মোহনগঞ্জ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ও পরে রাত সাড়ে ৩টায় সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো এর আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী বলেন আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি, আগুনে পুড়ে সব শেষ। তারা এ সময় সরকারের সহযোগীতা দাবী করেন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা এ অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে হয়েছে এবং এর ক্ষয়ক্ষতির আর্থিক পরিমান কি তা জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা তাদের কাজ সম্পন্ন করার পর এ বিষয়ে আরো স্পস্ট জানা যাবে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা যায়নি। অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।