টাঙ্গাইলে স্ত্রী হত্যায় যাবজ্জীবন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। রবিবার(৯ আগস্ট) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ আদেশ দেন। জানা যায়, ১৫ বছর আগে জেলার বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে শাহিনুর রহমান (৩৭) এর সঙ্গে স্বপ্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া কলহ লেগে থাকত।ঋ ২০১৯ সালের ৫ অক্টোবর ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাহীনুর তার স্ত্রী স্বপ্নাকে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাত করে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মন্নান মিয়া বাদী হযে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদন্ডাদেশ দেন। এছাড়াও তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইলের কোর্ট ইনস্পেক্টর আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
