সম্মাননা পেলেন সাংবাদিক সিদ্দিক হোসেন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাাজপুর প্রতিনিধি
সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক সিদ্দিক হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।
গত শনিবার রাজধানীর ই আই অডিটোরিয়ামে স্টার বাংলাদেশ মিডিয়ার যৌথ আয়োজনে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-৩ সম্মান সম্মাননা সনদ ও ক্রেস্ট হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও ফাউন্ডার জয়েন্ট জাসাসের কনভেনর রেজাবুদৌলা চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডিসি আই এর নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
প্রফেসর আই, ইউ,বি,এটির প্রফেসর ড,এম,এ,সাত্তার, চলচ্চিত্র পরিচালক জ্যাম্বস কাজল,একুশ সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জিহাদুর রহমান জিহাদ,ই-ক্রয় এর ব্যবস্থাপনা পরিচালক এ,কে,এম মুশফিকুল আলম, উপার্জন মার্ট এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মো. ইয়াহিয়া,নৃত্য পরিচালক হাফিজুর রহমান মিলন, সবুজ ধারা প্রোপ্রাটিজ লিমিটেডের নির্বাহী পরিচালক লায়ন্স এ এম হালিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দেওয়ান এমদাদ হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি সিদ্দিক হোসেন, নারী উদ্যোক্তা আমিরুন নেসা,ব্যবসায়ী মতিউর রহমান দুলু, ন্যায্য মূল্য ব্যবসায়ী রওশন আরা, ডা. নাবিলা কবীর, লেখক ওবায়দুল হক প্রমুখ।
আলোচনা শেষে সাংবাদিকতা পেশায় বিশেষ অবদান
রাখায় আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি সিদ্দিক হোসেনের হাতে গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬ সিজন-৩ সম্মাননা সনদ ও ক্রেস্ট হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও ফাউন্ডার জয়েন্ট জাসাসের কনভেনর রেজাবুদৌলা চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
