সিরাজগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সেইসাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার শরিফুল ইসলাম বুলেন ও রংপুর সদর উপজেলার উত্তর বাবু খাঁ গ্রামের সোহেল রানা সুমন। রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এ রায় দেন। এ সময় আদালতে আসামিরা অনুপ¯ি’ত ছিল। ওই আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে শরিফুল ইসলাম বুলেনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ।থানায় মামলা দায়ের করেন। এদিকে ২০১৮ সালের ৩০ জানুয়ারী রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে বাস যাত্রী সোহেল রানা সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার তাছ থেকে ১ হাজার ৯৬০ পিস নিষিদ্ধ ভারতীয় চেতনানাশক ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।