সিরাজগঞ্জে নিখোঁজের পর বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদী থেকে নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধ আলমাস লালার ভাসমান লাশ উদ্ধার করেছে। তিনি ওই উপজেলার রান্ধুনীবাড়ি গ্রামের মৃত বছের সরকারের ছেলে। বেলকুচি থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার সকালে গরু চড়াতে যমুনা নদীর রান্ধুনীবাড়ি চরে যান আলমাস লালা (৭০)। ওইদিন বিকালে তার সাথের লোকজন চর থেকে বাড়ি ফিরে আসে। তিনি পরে বাড়িতে ফিরে আসবেন এবং এ কথা বলে ওই চরের যমুনার ঘাটে তিনি গোসলে নামেন। এ গোসলে নামার পর তিনি ডুবে যান এবং স্থানীয় লোকজন বহু খোঁজাখুজি করে তার সন্ধান পায়নি। সোমবার সকালে ওই চরের ঘাট এলাকায় লালার ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা।