কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সাফল্যের ধারাবাহিকতায় আবারও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-হেলাল একাডেমী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এ বছর আল-হেলাল একাডেমী থেকে মোট ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে, ফলে প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৫৭ শতাংশ। ফলাফল প্রকাশের পর গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির নেতারা। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, সাবেক সিনিয়র শিক্ষক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, পরিচালনা কমিটির সদস্য আব্দুল মান্নান এবং সাবেক ছাত্র ও সাংবাদিক শেখ আব্দুল হান্নান।