দুই খাবারের দোকানকে জরিমানা

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে দু’টি খাবারের দোকানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকান দু’টিকে পৃথকভাবে এ জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাবার বিক্রিতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়।