সাতক্ষীরায় দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি!
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় এক রাতেই দুইটি পৃথক বাড়িতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। এঘটনায় একই রাতে দুই বাড়িতে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বুধবার রাতে তালা সদর ইউনিয়নের ভায়ড়া ও খানপুর গ্রামে একই রাতে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ভায়ড়া গ্রামের আবুল হোসেন জোয়াদ্দারের ছেলে আবজাল জোয়াদ্দারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতেছে না পরে দরজা খুলে জিনিসপত্র এলোমেলো দেখতে পান এবং চুরির বিষয়টি বুঝতে পারেন।
অপরদিকে, খানপুর গ্রামের জাবাক্সে সরদারের ছেলে মহিউদ্দিন সরদারের বাড়িতেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। ইলিয়াস সরদার জানান, চোরেরা চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে চুরি করেছে বলে তাদের ধারণা।
