শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা থানাধীন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সুলতানা কামাল ব্রিজের প্রায় ২০০ মিটার দক্ষিণে নদীতে লাশটি ভাসতে দেখা যায়। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজনের মাধ্যমে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসার খবর পায় পুলিশ। সংবাদ পেয়ে ডেমরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলাম সঙ্গীয় এসআই জারফান মিয়া ও ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।