লাখাই থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার লাখাই থেকে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপারকে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুরের চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে মো. শাকিল মিয়া, বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া ও কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার মাগুরি গ্রামের মো. মঞ্জু মিয়ার ছেলে মো. জয়নাল মিয়া।

র‌্যাব সূত্র জানায়, এর আগে দুপুরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কালাউক বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জেলা সদর এলাকা হতে সিএনজিযোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ লাখাইয়ের দিকে যাচ্ছে।

ওই সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দলটি লাখাইয়ের বুল্লা বাঁশ বাজার এলাকার পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনাকালে সিএনজিকে সংকেত দিয়ে থামালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।