মহেশপুরে মাকে গলা কেটে হত্যা ঘাতক ছেলে আটক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মহেশপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছে তার নিজের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে এখলাছ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়া থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত শখের বানু ওই গ্রামের জিকুর হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এখলাছ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা সংগ্রহের জন্য তিনি প্রায়ই তার মা শখের বানুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বৃহস্পতিবার রাতে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মায়ের গলা কেটে তাকে হত্যা করে এখলাছ।

ঘটনাটি জানাজানি হয় শুক্রবার সকালে।