কমিউনিটি পুলিশিং কমিটি গঠন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।
ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত আদেশে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন, মিজানুর রহমান ও মো. সোহেল রানাকে সহসভাপতি; অ্যাডভোকেট নিরব ও সাহিদা বানু সনিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক; তানজিম হাসান কামালকে দপ্তর সম্পাদক এবং সাংবাদিক মো. মাসুম বিল্লাহকে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
