সোনাগাজীতে ক্রীড়া সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সোনাগাজীতে ক্রীড়াঙ্গনের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্লাবগুলোর খেলোয়াড়দের মাঝে গতকাল শনিবার সকালে পৌর মিলনায়তনে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তারেক আজিজের পরিচালনায় ও সচিব খুরশিদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেড়ারেশন বিএফএফ প্রতিযোগীতা ও মাঠ কমিটির সদস্য তাজওয়ার আউয়াল। এতে আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, বিএনপি নেতা আলমগীর হোসেন চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালান আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা, উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামেদী।
উল্লেখ্য, সোনাগাজী উপজেলা ক্রীড়াঙ্গন এর আয়োজনে উপজেলার দেড় শতাধিক ক্লাব এর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
