মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার দাথিয়া দিগর এলাকায় অভিযান চালিয়ে ৯৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী বেগমকে (৬৮) গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। সে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
র্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালের দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে ৯৭৫ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
