কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষ্যে নোয়াখালীতে মাসিক নকীব পাঠক ফোরামের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া স্কুল সভা কক্ষে, আবিরপাড়া মাসিক নকীব পাঠক ফোরাম শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণির বিশ জন শিক্ষার্থীদের মাধ্যে লটারি মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। নকীব পাঠক প্রোগ্রাম কমিটির আহ্বায়ক মুহাম্মদ মেহরাব হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট পার্লামেন্ট এর সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।
