দেশজুড়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সারা দেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন গ্রহণ করা হয়।
রাজশাহী : মৎস্য সম্পদ বাংলাদেশের রুপালি সম্পদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মৎস্য খাতকে আরও আধুনিক ও স্বনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
গতকাল রোববার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য- রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। মাছের গুণগত মান ও নিরাপদ খাদ্যের ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, মাছের খাদ্যের (ফিড) মান বজায় রাখতে হবে। অসাধু উপায়ে তৈরি বা বিদেশ থেকে আমদানিকৃত নিম্নমানের এবং অস্বাস্থ্যকর উপাদানে তৈরি ফিশ ফিড ব্যবহার থেকে মৎস্য চাষিদের বিরত থাকতে হবে। বিশেষ করে চিংড়ি মাছের মতো মূল্যবান সম্পদ যেন বিদেশের বাজারে ভাবমূর্তি না হারায়, সেদিকে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, রাজশাহীর জীবিত মাছকে বিশ্ববাজারে পৌঁছে দিতে রাজশাহী থেকে সিঙ্গাপুর ও দুবাইয়ে সরাসরি মাছ রপ্তানি জন্য কার্গো বিমান চলাচল এবং বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি রাজশাহীতে দ্রুত একটি অত্যাধুনিক মৎস্য টেস্টিং ল্যাব স্থাপন করার কথাও জানান। ভূমিমন্ত্রী বলেন, মিঠা পানিই হবে ভবিষ্যতের বড় শক্তি এবং বাংলাদেশ এই সম্পদে অত্যন্ত সমৃদ্ধ।
২০২৭ সালের মধ্যে পদ্মা নদীর ওপর বাঁধ নির্মাণ এবং বরনাই নদীতে চাইনিজ রাবার ড্যাম তৈরির মাধ্যমে সারা বছর পানির প্রাপ্যতা নিশ্চিত করা হবে, যা মৎস্য চাষে বিপ্লব ঘটাবে। মৎস্য চাষে মডেল হিসেবে রাজশাহীর সাকলাইন এর নাম উল্লেখ করে মন্ত্রী তরুণ প্রজন্মকে কৃষিকাজ ও মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী মৎস্য বিভাগের পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মৎস্য ক্ষেত্রে অবদান রাখার জন্য সফল মৎস্য চাষি, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।
এর আগে মন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে চিড়িয়াখানা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় এবং একই স্থানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন।
রংপুর : রংপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ।
গতকাল রোববার সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস পক্ষ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অথিতি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি শাহ মো. তাজুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শরিফুল আলম ও রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার ,মৎস্যজীবী সমিতির সভাপতি জগদসি চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোজাম্মলে হক মৎস্য উদোক্তা আবুল কালাম অজাদ প্রমুখ ।
বক্তারা মৎস্যজীবীদের সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানান, পাশাপাশি মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উদ্বোধন শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে রংপুরে মৎস পক্ষের উদ্বোধন করা হয়। এ সময় সিনিয়র সহকারী পরিচালক দীপা রাণী বিশ্বাস, সহকারী পরিচালক মাজনুন্নাহার মায়া, হ্যাচারি কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা ও দপ্তরের অন্যান্য কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বরগুনা : গতকাল সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে বরগুনা অফিসার্স ক্লাবের পুকুরে রুই, কাতলা ও সিলভার কার্পের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। জেলা প্রশাসক মিজ. তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কুদরত-ই-খুদা পিপিএমণ্ডসেবা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাওয়াহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ দিনব্যাপী এ মৎস্য পক্ষ চলবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : গতকাল সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহিম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য চাষে বাংলাদেশ বিশ্বে অন্যতম স্থান অধিকার করে আছে। সরকারের সার্বিক সহযোগিতায় মৎস্য চাষে বিপ্লব ঘটেছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে আমাদের উৎপাদিত মাছ। বর্তমান সরকার দেশের সকল জলাভূমি উন্মুক্ত করে দিয়ে দেশি মাছের বিস্তার করতে চাচ্ছে। তাই সচেতনতা বৃদ্ধি করে সবাইকে দেশি মাছ রক্ষায় এগিয়ে আশা উচিত।
সভায় কয়েকজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সভা শেষে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ’র সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন দপ্তর প্রধান ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দিনাজপুর: দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বোরবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। রামসাগর জাতীয় উদ্যানে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। জাতীয় মৎস্য পক্ষ- বেলুন-ফেস্টুন পায়রা উড়িয়ে উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর- সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির সুষম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই খাতের সম্ভাবনা আরও বহুগুণ বাড়ানো সম্ভব। স্থানীয় সরকারের উপ-পরিচালক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। আলোচনা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সরোজ কুমার মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ বলেন, মৎস্য সেক্টর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। এই খাতকে আরও আধুনিক ও টেকসই করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য চাষের জন্য যে পরিমাণ সার প্রয়োজন সে অনুযায়ী চাহিদা দিতে হবে। তবে মাছ চাষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন প্রকার ভেজাল খাদ্য মাছকে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, আমাদের তরুণেরা অনেকে চাকরিহীনতায় বেকার অবস্থায় আছে। তারা ইচ্ছা করলে মৎস্য অধিদপ্তরের সহায়তায় বা যুব উন্নয়নের সহায়তায় প্রশিক্ষণ নিয়ে যে কোন ভাবে মৎস্য চাষ করতে পারে। এতে করে আমি মনে করি তরুণ যুবকেরা, বেকার যুবকেরা স্বাবলম্বী হতে পারবে। এসময় তিনি জেলার মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করেন এবং অবৈধ জাল ব্যবহার ও মা মাছ ধরা বন্ধে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রাখার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় সফল ও আদর্শ মৎস্যচাষি এবং মৎস্য সম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ৪ উপজেলার চারজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভার শেষে চুয়াডাঙ্গার পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
ঠাকুরগাঁও : জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য সড়ক র্যালিটি বের হয়। র্যালির আগে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে বেলুন উড়ানো হয়। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষের তাৎপর্য ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. রফিকুল হক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার। সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
এ উপলক্ষে মৎস্য খাতের উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সাঘাটা: গাইবান্ধার সাঘাটা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার আশরাফুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আব্দুল গফুর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, মৎস্য খামার ব্যবস্থাপক মশিউর রহমান, উপজেলা জাতীয় মৎস্যজীবি সমতির সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক হিরু মিয়া, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী হিমন সরকার প্রমূখ। শেষে শেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
পূর্বধলা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী, মৎস্যচাষি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কলাকৌশল, মৎস্য উৎপাদন বৃদ্ধির উপায় এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়, যাতে উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভ করা সম্ভব হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা মৎস্য সম্পদ সংরক্ষণে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।
দৌলতপুর: মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপী মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক র্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা সম্প্রসারিত হলরুমে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মফিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খাঁন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং মৎস্য খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সফল মৎস্য খামারিদের মাঝে ক্রেষ্ট এবং পুরস্কার বিতরণ করা হয়।
হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান এবং হালদা নদীতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল হাটহাজারী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো:শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহ:কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ করমকর্তা মেহেরুননেছা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বোরহান উদ্দীন,জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত মো:কামাল সওদাগর।
সভায় বক্তরা বলেন,ঐতিহ্যবাহী হালদা নদী জীব বৈচিত্র্য ও মৎস্য রক্ষা, মৎস্য খাতের উন্নয়ন, মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষিদের পুরস্কার, মৎস্য খাদ্য বিতরণ ও হালদা নদীতে ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
কিশোরগঞ্জ (নীলফামারী) : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ্, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম লাবু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, কিশোরগঞ্জ উপজেলায় মৎস্য চাষে সমৃদ্ধি নিয়ে আসার জন্য সকলের সহযোগিতা দরকার।
কোন মৎস্যজীবী বসে থাকবে না। সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করবে। তবে মা মাছ ও ছোট মাছ অবাধে ধরা যাবে না। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বেলাবো : নরসিংদীর বেলাবোতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সফল তিন মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে পুরস্কৃত করা হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পোনা অবমুক্ত করেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, বেলাবো উপজেলা প্রেসক্লাবে সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক,অর্থ সম্পাদক আলমগীর পাঠান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করে আমরা একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।
অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু গ্রামোর সাইফুল ইসলাম আদিল, পাটুলী ইউনিয়নের চন্ডিপাড়া গ্রামের কামাল মিয়া ও বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট গ্রামের পারুল বেগম’কে সেরা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন। মৎস্য চাষিদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা উন্মুক্তকরণের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সকালে অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, শিবগঞ্জ উপজেলা শাখা কর্মকর্তা শোহীন আলমের সঞ্চালনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
