নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সভা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর ফেনীর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা সুলতানা।
মহিলাবিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাসরিন আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা শিক্ষা অফিসার শফি উল্যাহ, জেলা তথ্য কর্মকর্তা আল আমিন ও ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল ক্লান্তি দাস।
ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আইরিন আক্তার, ব্র্যাকের জেলা রিজিওনাল ম্যানেজার নিলুফা ইয়াসমিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত অতিথিরা বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
