রাস্তায় ফেলে যাওয়া সেই প্রবাসীর মৃত্যু

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ অবস্থায় রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রবাসী জামাল উদ্দিন মারা গেছেন। গতাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি কালমেঘার বাড়িতে মারা যান। এর আগে অসুস্থ প্রবাসফেরত স্বামীকে সখীপুরের কালমেঘা এলাকায় রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

জামাল উদ্দিনের ভাতিজি জামাই শাহ আলম বলেন, আমার চাচা শ্বশুর অসুস্থ থাকায় তাকে রাস্তায় ফেলে রেখে যায়। পরে অনেক দিন চিকিৎসার পর তিনি গতকাল সোমবার দুপুরে মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় জামাল উদ্দিনকে রাস্তায় পড়ে থাকতে দেখে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।