গাছের চারা বিতরণ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় আদমদীঘি উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে ওই বিদ্যালয় চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নসরতপুর ইউপি চেয়ারম্যান ও সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা মন্ডল।