এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার মদনা-পারকৃষ্ণপুর ও হাউলি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুই ইউনিয়নে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন প্রতিবন্ধীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ এবং মদনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এগিয়ে আসতে হবে।