ভূঞাপুরে বাস চলাচল বন্ধ ঘোষণা মালিকদের

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর রুটে হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলে বন্ধ ঘোষণা করেছে বাস মালিকরা। ভূঞাপুর থেকে ঢাকাগামী ৮১টি বাস চলাচল করে তারপরও টাঙ্গাইল মালিক সমিতি অতিরিক্ত বাস চালানোর অনুমতি দেওয়ার কারণে অনির্দিষ্ট কালের জন্য ভূঞাপুর-ঢাকাগামী বাস বন্ধ করে দিয়েছে ভূঞাপুরের বাসের মালিকরা। বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার জানান, মালিকরা নিজ দায়িত্বে বাস বন্ধ করে দিয়েছে। এটা মালিক সমিতির কোনো সিদ্ধান্ত না। বাস মালিকরা জানান, এই রুটে ৮১ টি বাস চলে।

তাতে পর্যাপ্ত যাত্রী পাওয়া যায় না। আরও বাস সংযুক্ত করা হলে, তাতে তেলের পয়সা ওঠবে না। মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর তালুকদার জানান, এটি সমিতির সিদ্ধান্ত না। মালিকরা বাস বন্ধ করেছে।

রফিকুল নামে এক যাত্রী জানান, আজ ঢাকা যাবো হঠাৎ দেখি বাস বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছি।