অবৈধ বালু উত্তোলনে জরিমানা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫টি নৌকা জব্দ এবং ৩ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৫টি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়।