বালু উত্তোলনের দায়ে জরিমানা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অনুমোদনবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের যমুনা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন- নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামের মো. ছালাম, পুনর্বাসন এলাকার মো. চান মিয়া এবং কাওয়াখোলা গ্রামের মো. রফিক। আদালত প্রত্যেককে ১ লাখ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে ০৬ (ছয়) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
