আইনজীবী সমিতির কমটি গঠন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির নতুন সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট নজরুল ইসলামকে সভাপতি এবং অ্যাডভোকেট এএসএম সারোয়ার জাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির হলরুমে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এডহক কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। ছয় মাস আগে ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শেখর রঞ্জন ভদ্র। কমিটির অপর দুই সদস্য ছিলেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও অ্যাডভোকেট এএসএম মেহেদী হাসান।