অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরকাটারি, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সুরাইয়া আক্তার তন্নী, উপজেলা মৎস্য কর্মকর্তা, দৌলতপুর, মানিকগঞ্জ-এর তত্ত্বাবধানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের অংশ হিসেবে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সারাদিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রায় ৩০০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ২টি কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান শেষে জব্দ সকল অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।