দুই সার ব্যবসায়িকে জরিমানা

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারীতে দুই জন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রিজেরপার বাজারের ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ি আব্দুল কাদের সার বিক্রি করে ক্রেতাকে বিক্রয় মোমো না দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে একইদিন বিকালে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদাম ঘরে সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রয় রেজিস্টারের চেয়ে ৮ বস্তা ডিএপি সার বেশী পাওয়ায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।