রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রায় দেড় যুগ পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের একবছর মেয়াদী ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পূর্বাচলে সাংবাদিক কার্যালয়ে সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক জাগো নিউজের নাজমুল হুদাকে অর্থ সম্পাদক করা হয়েছে।

২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম, সহ-সভাপতি পদে দৈনিক যায়য়ায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন ও এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির এসএম রুবেল মাহমুদ ও নাগরিক টিভি ও খোলা কাগজের মাহবুব আলম প্রিয়, সাংগঠনিক সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক বৈশাখি টিভির এসএম আবু কাউসার, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক জনকন্ঠের নুরে আলম,সমাজকল্যান সম্পাদক দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষক ও গবেষণা সস্পাদক পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়া। কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক আমার সংবাদের নিজামউদ্দিন, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ করেশপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক জনতার প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার সম্পাদক শেখ সুমন।