পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর ইউনিয়ন তিনটি থানার মোহনা হওয়ায় একানে অপরাধ প্রবনতা বেড়ে থাকে। এলাকার জনগনের নিরাপত্তা ও দাবীর কারণে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে চাঁপাপুর পুলিশ ক্যাম্প করা হচ্ছে। তিনি গত শনিবার (২২ আগষ্ট) বিকেল ৫টায় আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাবেশে মুল বক্তা রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ বলেন, চাঁপাপুর পুলিশ ক্যাম্প স্থাপনের মাধ্যমে এ এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। কঠোর হস্তে মাদক নিযন্ত্রণ করা হবে। বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার তহুরার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি আবু মোতালেব, সম্পাদক গোলাম মোস্তফা, চাঁপাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুফ আলী দুলাল, রহিম উদ্দীন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আহসান হাবিব, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সভাপতি কামরুজ্জামান প্রমুখ।