মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে থানা-সংলগ্ন মোড়ের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, পৌরসদর বাজারের আজাহার মার্কেটের ছাদ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তার পরনের পায়জামা ছাদের পাশে ইন্টারনেটের তারে ঝুলতে দেখা যায়। পুলিশ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই নারী মার্কেটের ছাদে ওঠেন। পরে শনিবার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে অসাবধানতাবশত ছাদ থেকে নিচের সড়কে পড়ে যান। ওই সময় তার পরনে পায়জামা ছিল না বলে পুলিশ জানিয়েছে।