সেলাই মেশিন ও ক্রীড়াসামগ্রী বিতরণ
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের কর্মমুখী করতে সেলাই মেশিন বিতরণ করেছেন রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
গতকাল রোববার ২০২৫-২৬ অর্থ বছরের ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল হতে ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা বরাদ্দে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ১৬ জন দুস্থ ও অসহায় নারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি প্রথমে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে একান্ত বৈঠক করেন।
