জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়া উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ও কলেজ মিলনায়তানে সোনালী ব্যাংক পি এল সি ভাঙ্গুড়া বাজার শাখার উদ্যোগে বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সহযোগিতায় জাল নোট প্রচলন প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে সোনালী ব্যাংক ভাঙ্গুড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) জাবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক রিসোর্স পার্সন বুলবুল আহাম্মেদ, সোনালী ব্যাংক পাবনা শাখার খন্দকার আবিদুর রহমান ডেপুটি জেনারেল ম্যানেজার,খন্দকার আবিদুর রহমান তিনি বলেন- আসল টাকা বা নোট চেনার জন্য বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশিকা অনুযায়ী জলছাপ, খসখসে মুদ্রণ, পরিবর্তনশীল রং এবং মজবুত নিরাপত্তা সুতা যাচাই করতে হবে। খালি চোখে বা হাত দিয়ে স্পর্শ করেই প্রধান নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে জাল নোট সহজেই আলাদা করা সম্ভব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল আজম। অনুষ্ঠানে প্রেজেন্টেশন উপস্থাপন ও ভিডিও প্রদর্শন করেন, রাজশাহী বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক মনিরুল ইসলাম। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ নুর আলম সিদ্দিকী, সঞ্চালনা করেন, সোনালী ব্যাংক পিএলসির ভাঙ্গুড়া বাজার শাখার প্রিন্সিপাল অফিসার নুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষক, সাংবাদিক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
